ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

স
সদ্য সংবাদ ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৬:২২
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে নিয়ে তিনি জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি পরিদর্শন করেন।

মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে নাচ ও পুষ্প অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে স্বাগত জানানো হয়। ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ অভ্যর্থনার।

পরে কান্তনগর মন্দিরে প্রদীপ আরতিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তিনি মন্দিরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর নির্মাণশৈলী, অলংকরণ ও টেরাকোটার কারুকাজ কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় মন্দিরটির ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন মার্কিন রাষ্ট্রদূত। প্রাচীন এই স্থাপনার দেয়ালে থাকা টেরাকোটার শিল্পকর্মে ফুটে ওঠা বিভিন্ন ঐতিহাসিক ও সামাজিক চিত্রও তিনি দেখেন।

কান্তনগর মন্দির বাংলাদেশের স্থাপত্য ও শিল্পকলার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি। এর দেয়ালজুড়ে থাকা টেরাকোটার ফলকে তৎকালীন সমাজ, সংস্কৃতি, ধর্মীয় আচার ও মানুষের জীবনযাত্রার নানা চিত্র তুলে ধরা হয়েছে।

পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী। রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে মন্দির এলাকায় স্থানীয়দের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫