তালাবদ্ধ ইমামের কক্ষে বিকট বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৫৪:০১
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের মালেক আকনের বাড়ির আল আকসা জামে মসজিদের ইমামের থাকার কক্ষে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কক্ষটির টিনের চালার একটি অংশ উড়ে গেছে এবং ঘরের ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম মোহাম্মদ আকাশ দুই দিন আগে ছুটিতে বাড়ি চলে যান। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। কক্ষটির চাবি ছিল মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে। মঙ্গলবার বিকেলে আসরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরে যান। এর কিছুক্ষণ পরই তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান, বিস্ফোরণে কক্ষটির টিনের চালার একটি অংশ উড়ে গেছে। টিনের বেড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতরে থাকা আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ধারণা, কক্ষটির ভেতরে আগে থেকেই কোনো ধরনের বিস্ফোরক রাখা থাকতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে বিস্ফোরক রেখেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির পরিকল্পনায় আকন বংশের লোকজন মসজিদের ভেতরে বোমা রেখে থাকতে পারেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাকিম আকন। তিনি বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে কে বা কারা বোমা রেখেছে, তা তারা জানেন না। মসজিদটি তাদের। তাদের ফাঁসানোর জন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান।

মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, ইমামের থাকার কক্ষে কে বা কারা বিস্ফোরক রেখেছে, তা তারা জানেন না। মুসল্লিরা নামাজরত অবস্থায় বোমাটি বিস্ফোরিত হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ তাদের রক্ষা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা এবং কেন বোমা রেখেছে, তা তদন্তের পর জানা যাবে। এটি নাশকতার ঘটনা কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও বিস্ফোরণের ধরন পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের উদ্দেশ্য বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী