বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৭:৩৬
আবিদ হাসান সাইমুম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষরোপণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্র ও স্থানীয় বিএনপির নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার।

এ সময় মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে বিএনপির উদ্যোগের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে হাজী আবুল হাসনাত রিমন বলেন, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ বাড়াতে হবে। বিএনপির পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো কলাপাড়াতেও এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই সহায়ক হবে না, সাধারণ মানুষের মধ্যেও গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. জঙ্গল সলিমপুরে নাশকতার চেষ্টা চালালে ছাড় দেওয়া হবে না: পুলিশ সুপার