সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: প্রধান আসামির ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৫:৫৮
মোঃ আব্দুর রউফ

সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার তমাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে রায়গঞ্জ আমলী আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদ সদস্য আয়নুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের জন্য জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

হামলায় সংসদ সদস্য শারীরিকভাবে আহত না হলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন।

মামলায় তমাল সরকারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ হারাচ্ছি: বিরোধীদলীয় উপনেতা সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ হারাচ্ছি: বিরোধীদলীয় উপনেতা সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি