জামালপুর-ঢাকা রুটে বাস বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০৩:৩২
ছবি: সংগৃহীত

মহাসড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। আকস্মিক এ কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ও সহকারীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা। পাশাপাশি বাস থেকে অর্থ নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।

ঘটনার পর থেকেই চালক ও সহকারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। তাদের ভাষ্য, মহাসড়কে দায়িত্ব পালনকালে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিকভাবে যানবাহন পরিচালনা করা সম্ভব নয়।

এ কারণে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শ্রমিক নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিয়ে চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করলে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের