কেরানীগঞ্জে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১২:০০
ইমরান

কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি বিভিন্ন জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. জামিলুল হক পিপিএমের তত্ত্বাবধানে এবং কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুছ ও কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন মিয়ার নির্দেশনায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশের একটি দল ৩ আগস্ট রাত ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের হযরতপুর গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমীন (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আল আমীনের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার জায়গীর ধল্লা এলাকায়। বর্তমানে তিনি কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আল আমীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি