মাকে মারধরের দায়ে ছেলের ৬ মাসের কারাদণ্ড

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৪:৪৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও অশোভন আচরণের অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. সোহেল রানা (৩০)। তিনি উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর ভাটারা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও অভিযোগের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় সোহেল রানা তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। একপর্যায়ে তিনি মাকে মারধর ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।

ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে ওই মা প্রায় এক মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি পুনরায় বিষয়টি প্রশাসনকে জানান।

পরে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালতে নিজের অপরাধ স্বীকার করেন সোহেল রানা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী ওই যুবককে সাজা দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি