বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৯:০৮
সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার দুপুরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ফিরোজা বেগমের বয়স ৬০ বছর। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রী ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন। পথে তাঁদের বহনকারী গাড়িটি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেন ফিরোজা বেগম।

এ সময় তাঁকে এড়াতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে ফিরোজা বেগমের পাশাপাশি প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীও আহত হন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে পুলিশের গাড়িতে করে জয়পুরহাটের দিকে পাঠানো হয়। অন্যদিকে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে মারা যান ফিরোজা বেগম।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালেই পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. লংমার্চ ঘিরে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার সদ্য. আগামী ৩ মাসে বিপুল সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম সদ্য. দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. লংমার্চ ঘিরে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়তে হবে: গোলাম পরওয়ার সদ্য. আগামী ৩ মাসে বিপুল সংখ্যক ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে চেষ্টা চলছে: নাহিদ ইসলাম সদ্য. দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার পালন করছে: আইনমন্ত্রী সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের