আ.লীগ নেতা আবুল কালাম আজাদ গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৮:৫৩
ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতির আগে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে তিনি মোটরসাইকেল রেখে দৌড়ে ওই দোকানে গিয়ে আশ্রয় নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ফের সক্রিয় করার চেষ্টা চালানোর অভিযোগে আবুল কালাম আজাদকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার জন্য একটি দোকানে ঢুকে পড়েন। এ সময় সেখানে তাকে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে পাইকগাছা থানায় নাশকতার একটি মামলা রয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওয়াল কবির বলেন, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. গণপূর্তে 'তিন পাণ্ডবের' ক্ষমতার দাপট, উঠছে একের পর এক অভিযোগ সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের