পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩২:০৯
ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চন্ডীপাশা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন আদম আলী। চন্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

পরে ঘটনাস্থলেই আদম আলীর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে চলে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আদম আলীর মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. প্রাথমিক বিদ্যালয়ের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত