রাজবাড়ীর পাংশা উপজেলায় মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পাংশা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোন্তাজ উদ্দিন মোল্লা মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া গ্রামের মৃত চাঁদ আলী মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি পাংশা থানায় গত বছরের ৮ সেপ্টেম্বর করা হয়। মামলার নম্বর ৫ এবং জিআর নম্বর ১৯৬/২৫।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পাংশা বাজারে অভিযান চালিয়ে মোন্তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পাংশা মডেল থানা পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামি হিসেবে মোন্তাজ উদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস