ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ডলারের বয়স ৩৫ বছর। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত জসিম উদ্দিনের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডলারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
তার বিরুদ্ধে মামলার বিস্তারিত তথ্য ও পরবর্তী আইনি কার্যক্রম আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস