প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী দিল উপজেলা প্রশাসন

সদ্য সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪১:৫০
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের আয়-রোজগারের পথ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে একটি গাভী দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজার স্বজনদের হাতে গাভীটি তুলে দেন।

এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সাধারণ সম্পাদক পবন রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নিহতের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আয়ের একটি সুযোগ তৈরি করতেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে পরিবারটির হাতে গাভী তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে সরকার ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় প্রতিমন্ত্রী আহত হন। একই দুর্ঘটনায় আহত হন বৃদ্ধা ফিরোজা বেগমও।

পরে গুরুতর অবস্থায় ফিরোজাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফিরোজার মৃত্যুর পর পরিবারটির আর্থিক ও সামাজিক সংকট বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবেই পরিবারের জীবিকা নির্বাহের জন্য গাভীটি প্রদান করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে সময় লাগবে সাত বছর: প্রধানমন্ত্রী সদ্য. মহাসড়কে স্লিপার বাস বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. ৮ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সদ্য. উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে আগুন! সদ্য. আমিরাতেই অবস্থান করছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী