খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৯:২৩
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর নিরালা এলাকায় তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে মোস্তাকিন নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে কমিউনিটি সেন্টারের সামনে একা ছিলেন মোস্তাকিন। এ সময় কয়েকজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর চড়াও হয়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান তিনি। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় মোস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পেছনে কী কারণ রয়েছে কিংবা কারা এ ঘটনায় জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তালুকদার কমিউনিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মোস্তাকিন। এ সময় দুর্বৃত্তরা তার পিঠ ও কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে সারের মজুত থাকলে কৃষক পাচ্ছেন না কেন, সংসদে বিরোধী দলের প্রশ্ন সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি: সংসদে সড়কমন্ত্রী সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. এক কোম্পানি থেকেই ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র পদে আলোচনায় যারা সদ্য. চট্টগ্রাম বন্দরের পরিচালক সালাহউদ্দিন ওএসডি সদ্য. দেশে সারের মজুত থাকলে কৃষক পাচ্ছেন না কেন, সংসদে বিরোধী দলের প্রশ্ন সদ্য. অন্তর্বর্তী সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী সদ্য. বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে না: সংসদে রুমিন ফারহানা সদ্য. মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি: সংসদে সড়কমন্ত্রী সদ্য. নতুন ১৫০ গ্যাসকূপ খননে বড় পরিকল্পনা ঘোষণা প্রধানমন্ত্রীর সদ্য. এক কোম্পানি থেকেই ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার সদ্য. রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’, ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সদ্য. মাধ্যমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি মাউশির সদ্য. ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র পদে আলোচনায় যারা সদ্য. চট্টগ্রাম বন্দরের পরিচালক সালাহউদ্দিন ওএসডি