কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)- এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে ৬,১১,৫০০/- (ছয় লক্ষ এগারো হাজার পাঁচশত) টাকা সিজার মূল্যের ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করা হয়। একই সময়ে সীমান্ত এলাকায় টহল দলের বিশেষ তৎপরতায় চোরা চালানকৃত ভারতীয় গবাদিপশু এবং অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে যেকোনো ধরণের অপরাধ, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
সীমান্ত লাইনে কঠোর নজরদারি অক্ষুণ্ণ রেখে চোরাকারবারিদের সকল অপতৎপরতা প্রতিহত করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে বিজিবির এই আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে