জামায়াত নেতার গোডাউনে সরকারি চাল! ভিডিও করায় দুই যুবককে মারধর

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৫:০০
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে একটি বেসরকারি গোডাউনে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য ধারণ করাকে কেন্দ্র করে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে পরে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মেসার্স নূর ট্রেডার্স’ নামের একটি গোডাউনে ভ্যানের মাধ্যমে কয়েকটি সরকারি চালের বস্তা নেওয়া হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় দুই যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে তাদের গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

ঘটনার পর থেকেই সরকারি চাল সেখানে কীভাবে পৌঁছাল, তা নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। স্থানীয়দের প্রশ্ন, চালগুলো সরকারি কোনো কর্মসূচির জন্য বরাদ্দ কি না, হলে কোথা থেকে তা আনা হয়েছে এবং কী কারণে সরকারি চাল একটি ব্যক্তিমালিকানাধীন গোডাউনে রাখা হচ্ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গোডাউনটির মালিক সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিয়া। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে এলাকায় পরিচিত। তার ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা হিসেবে পরিচিত বলে দাবি স্থানীয়দের।

তবে বর্তমান জামায়াত এমপির ব্যক্তিগত সহকারী রেহান এ দাবির বিষয়ে বলেন, আব্দুল কাইয়ুম মিয়া জামায়াতের নেতা নন; তবে দলটির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আজমল ইসলাম দাবি করেন, আগের সরকারের সময়ে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আব্দুল কাইয়ুম মিয়া কিছুদিন কারাগারে ছিলেন।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আব্দুল কাইয়ুম মিয়া বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি ব্যবসা করতে পারেননি। এখন তিনি ব্যবসা করার সময় পেয়েছেন।

গোডাউনে সরকারি চাল থাকার বিষয়টি জানাজানি হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে গোডাউনটি সিলগালা করে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করেছেন। বৃহস্পতিবার খাদ্য বিভাগের কর্মকর্তারা চালের বিষয়ে যাচাই-বাছাই করবেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ সদ্য. জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আফরোজা আব্বাসের যোগদান সদ্য. এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ সদ্য. এআই দিয়ে পুরোনো দিনের ছবি বানানোর আগে জেনে নিন ঝুঁকিগুলো সদ্য. মার্কিন সড়ক থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! সদ্য. মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে