জুয়ার আসরে যুবদল নেতাসহ ৮ জন আটক

সদ্য সংবাদ ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৭:৫১
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় যুবদলের এক নেতাও রয়েছেন। বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ঘরের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে আটজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন-দেওয়ান কামরুল হাসান সায়েম, মো. জিয়া উদ্দিন, হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান, মোহাম্মদ আলী রুবেল, মো. আমীন, মো. সোহেল রানা, মিনামুল ও কমল মিয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক কমল মিয়া মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন জানান, জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে কেউ সরকারি চাকরিতে কর্মরত কিংবা কোনো বাহিনীর সদস্য রয়েছেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে এমন কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, আটকদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ড. ইউনূসের ওপর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইরানের রাষ্ট্রদূত সদ্য. স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি সদ্য. ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তথ্যমন্ত্রী সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম সদ্য. রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন