রাজশাহীতে জুয়েলার্সে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

বাসস
১১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৩:৫৪
ছবি: সংগৃহীত

মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন সাহেব বাজার স্বর্ণপট্টির ‘কারূশ্রী জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনায় জড়িত ৭ চোর এবং চোরাই মাল ক্রয়কারী ১ জন স্বর্ণ ব্যবসায়ীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা শাখা।

এর মধ্যে একজনকে খুলনা থেকে এবং অপর ৭ জনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের গত ১৯ জুন ভোরে ১০/১২ জনের একটি চোর চক্র সাহেব বাজার এলাকার কারুশ্রী জুয়েলার্সের সামনে আসে। তারা দোকানের সামনে ভ্রাম্যমাণ বিভিন্ন সামগ্রীর দোকান বসানোর নাটক সাজিয়ে কৌশলে জটলা পাকায় এবং পাশের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর কারূশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেওয়াল কেটে ভেতরে ঢুকে সিন্দুক ভেঙে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপা, ৩ বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক তুর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিবি পুলিশে হস্তান্তর করেন। পুলিশ কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে আরএমপির ডিবি, সাইবার ইউনিট এবং সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়।

চক্রটি অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির। তারা কখনও একবারের বেশি একটি মোবাইল ফোন ব্যবহার করে না। তাদের ব্যবহৃত সিমগুলো এমন সব সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত, যারা আসামিদের চেনেন না এবং সিম নিবন্ধনের বিষয়টিও তারা জানেন না।

অত্যন্ত দ্রুত স্থান পরিবর্তনকারী এই চক্রটি বছরে মাত্র ১ থেকে ২টি বড় ধরনের চুরি করে থাকে। প্রতিটি চুরির অন্তত ৩ থেকে ৪ মাস আগে তারা ঘটনাস্থলে এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে এবং ব্যবসার ছদ্মবেশে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে নিরাপদ প্রস্থানের কৌশল নির্ধারণ করে। এই চুরির চার মাস আগেও তারা একইভাবে এলাকায় এসে সবকিছু দেখে গিয়েছিল।

ডিবির ওই টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বাগেরহাটের মোংলা থানার শেহলাবুনিয়া মোর্শেদ সড়ক গ্রামের ফজলুল হকের ছেলে রুস্তম আলী শেখকে (৬৪) খুলনা থেকে গ্রেফতার করে।

এছাড়া ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থানার মাধবপুরা গ্রামের স্বপন (৬২), উজ্জল (৩৭), রিয়াজ ওরফে সুমন ওরফে সুজন ওরফে গেদু (৩৯), পটুয়াখালীর গলাচিপা এলাকা থেকে আবু তালেব (৪৫), বাগেরহাটের শরণখ্লোার কালাম শেখ (৪৮) এবং পিরোজপুরের ভাণ্ডারিয়ার ইউনুসকে (৪৫) গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল ক্রয়ের সঙ্গে জড়িত চাঁদপুরের কচুয়া থানার রফিজ উদ্দিনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা এবং চোরাই স্বর্ণ বিক্রয়ের নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে গ্রেফতারের পর স্বর্ণ ব্যবসায়ী রবিউল অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের আদালতে সোপর্দ করে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সদ্য. ভারতে ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের মেনুতে থাকছে যেসব খাবার সদ্য. ‘প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে’ সদ্য. ‘মাননীয়’ নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান সদ্য. এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে সংসদে বিল পাস