খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঘিরে আটক ২

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৮:০১
ছবি: সংগৃহীত

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেল সোয়া ৫টার দিকে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের প্রায় ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। মিছিলটি তেঁতুলতলা মোড়ের দিকে এগিয়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন।

একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দিকে সরে যান। এ সময় ঘটনাস্থল থেকে তনু সরকার (৩৩) ও ইব্রাহীম (৩০) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের সোনাডাঙ্গা মডেল থানায় নেওয়া হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’