বিদেশি মদ উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২০:১৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মোহাম্মদ আবু শাকিলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে মহানগর ছাত্রদল। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনটির মহানগর শাখার আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায় গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের একটি দল। পরে ডিবির সদস্যরা ক্রেতার পরিচয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে পুলিশ আবু শাকিলের বাসায় পৌঁছালে তিনি বিষয়টি টের পেয়ে সেখান থেকে চলে যান বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুষ্পেন ব্যানার্জী (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দুজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু শাকিলের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে ৭০ বোতল বিদেশি মদ পাওয়া যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মদ উদ্ধারের ঘটনায় পুষ্পেন ব্যানার্জী, শামসুল ইসলাম এবং পলাতক আবু শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় বন্দর থানায় মামলা করা হয়েছে।

এর আগে বুধবার রাতে আবু শাকিলের বাসায় ডিবির অভিযান ও মদ উদ্ধারের বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরদিন বৃহস্পতিবার পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযান ও মদ উদ্ধারের তথ্য নিশ্চিত করে। একই দিনে সাংগঠনিকভাবে আবু শাকিলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় মহানগর ছাত্রদল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. গণতান্ত্রিক শক্তির বিভাজনে পতিত ফ্যাসিস্টরা লাভবান হবে: প্রধানমন্ত্রী