নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ঘিরে বরিশালে আটক ৭

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৩:২৬
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম এলাকায় এ মিছিল বের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নামাজের পর একদল তরুণ ব্যানার নিয়ে হঠাৎ সড়কে নেমে মিছিল শুরু করেন। ব্যানারে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ছিল। এ সময় তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এরপর মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুইজনকে আটক করে পুলিশ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে অংশগ্রহণকারীদের সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। মিছিলে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের ছবি সংবলিত ব্যানারও ছিল।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের নির্দেশনায় মিছিলটি আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের প্রকৃত রাজনৈতিক পরিচয় এবং মিছিলের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে পরিচালিত অভিযানে আরও দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের মিছিলের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কর্মসূচি কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান