চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৫:৩৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি ভবন থেকে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আটতলা ওই ভবনের ১৪টি ফ্ল্যাট প্রায় দেড় মাস ধরে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন তাঁরা। এ সময় দেশীয় একটি চক্রের সহযোগিতায় গড়ে তোলেন অনলাইন প্রতারণার নেটওয়ার্ক।

শুক্রবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ। এর আগে বৃহস্পতিবার রাতে কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন, নেপালের একজন এবং ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণাসহ বিভিন্ন ধরনের অনলাইন অপরাধ চালিয়ে আসছিলেন। বাংলাদেশে সংঘবদ্ধভাবে এসব অপরাধ পরিচালনায় তাদের দেশীয় ও বিদেশি সহযোগী রয়েছে। এসব সহযোগীর কয়েকজন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাঁদের পলাতক সহযোগীরা পারস্পরিক যোগসাজশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। এ ছাড়া আইনি কর্তৃত্বের বাইরে ই-ট্রানজেকশনের মাধ্যমেও তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে ধারণা করছে পুলিশ।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১৩৪টি মুঠোফোন, একটি অ্যাপল ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মদ।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ