বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫৭:৫৮
ছবি: সংগৃহীত

জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের পেয়ারা রোডে পত্রিকাটির ব্যুরো কার্যালয় থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ওই ভবনের দ্বিতীয় তলায় যায়। সেখানে সমকাল কার্যালয়ের ভেতরে রশিতে ফাঁস দেওয়া অবস্থায় পুলক চ্যাটার্জির লাশ পাওয়া যায়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।

পুলক চ্যাটার্জির বয়স ছিল ৫৭ বছর। তিনি একসময় সমকালের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে পত্রিকাটি থেকে চাকরিচ্যুত হওয়ার পর তিনি বেকার ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, ২০২৩ সালের দিকে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

ঘটনার খবর পেয়ে সেখানে আসেন পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি। তিনি বলেন, চাকরি হারানোর পর তাঁর ভাই কিছুটা হতাশায় ছিলেন। এ কারণেও এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তিনি।

পুলক চ্যাটার্জির স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, চাকরি হারানোর পর থেকেই তাঁর স্বামী হতাশায় ভুগছিলেন। তবে এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, এমনটা কেউ কল্পনাও করেননি।

বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি ছিল। তিনি প্রায়ই রাতে সেখানে এসে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন অফিসে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দরজা সামান্য ফাঁক করে ভেতরে তাকালে পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি।

পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করে। পুলক চ্যাটার্জি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার