আজ ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৫:০০
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আজ শনিবার গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জরুরি কাজ করা হবে।

গ্রাহকদের সেবার মান উন্নত করা, ১১ কেভি ফিডারের পরিসর কমানো এবং বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং কমানোর লক্ষ্যে এসব কাজ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলো বিদ্যুৎবিহীন থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে-

কাশিমপুরের আংশিক এলাকা, বিএডিসি গেটের সামনের অংশ, রফিকুল স্কুল সংলগ্ন এলাকা, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়, আলিমের আশপাশ, কবরস্থান সংলগ্ন এলাকা, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজার, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফ সংলগ্ন এলাকা এবং রওশন মার্কেট।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ ও লাইন উন্নয়নকাজ শেষ হয়ে গেলে সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস। একই সঙ্গে উন্নয়নকাজ শেষ হওয়ার পর এলাকায় আরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশাবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. সারাদেশে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. সারাদেশে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল