ভালুকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী আটক

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২:০০
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মিছিল আয়োজনের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের আট কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার খারুয়ালী এলাকায় এসবিএফ ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬) ও সিয়াম (১৯), একই এলাকার তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), জামাল শেখের ছেলে শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের কালাম মিয়ার ছেলে মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজার এলাকার শামীমের ছেলে রনি (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, খারুয়ালী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হচ্ছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ পৌঁছানোর পর উপস্থিত কয়েকজন দ্রুত সরে গেলেও আটজনকে আটক করা সম্ভব হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের প্রস্তুতির সময় আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. সারাদেশে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. সারাদেশে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. ‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’-স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল