পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ৩টি বিশেষ কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপি’র ধন্যবাদ ও অভিনন্দন

চট্টগ্রাম প্রতিনিধি
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৮:১২
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

​শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২:০০ টায় রাঙামাটির কাঁঠালতলীস্থ মৃধা ভবনে পিসিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি', 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি' এবং 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি' গঠন করেছে।

দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেনি। এই তিন স্তরের শক্তিশালী কমিটি নিরলসভাবে কাজ করে পার্বত্যঞ্চলের মূল সমস্যা সমাধান ও সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মানবিক ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, "এই সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার যে পথ সুগম হয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।"

​উক্ত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মূল্যবান সময়ের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে এখনো বিচারাধীন আরও অর্ধশত মামলা সদ্য. ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে এখনো বিচারাধীন আরও অর্ধশত মামলা সদ্য. ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. যুদ্ধের উত্তেজনার মধ্যেই রাশিয়া-ইরানের নেতাদের স্বাগত জানাল ভারত সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী