কুড়িগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, মদ, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালান সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় প্যান্ট পিস, মদ, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া এবং মাদক পাচার ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও চালানো হচ্ছে।
২২ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
চোরাকারবারিদের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন।
সদ্য সংবাদ/এসকে