কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬- এর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪:৪৩
আনারুল ইসলাম রানা

“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামের শহীদ জিয়া বাজার, পৌর বাজার এবং খলিল গঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। পরে স্কুল মাঠে ডেঙ্গু পতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক অর্ণপুর্না দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক,অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড.আনোয়ার হোসেন,জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা,সাধারন সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক - শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি ও সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলা গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. গুলশানে আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০ সদ্য. ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর সদ্য. সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. গুলশানে আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার আরও ৪০ সদ্য. ভারতের সঙ্গে সম্পর্ক আরও কার্যকর ও জোরদারে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইআরআই প্রতিনিধিদল সদ্য. কিডনি রোগীদের জন্য এলো বড় সুখবর সদ্য. সরকারি ছুটি না হলেও ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ