সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৮:২২
মোঃ আব্দুর রউফ

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১২ বছর বলে ধারণা করা হচ্ছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের ক্রসবার-৩ এলাকায় যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানান। পরে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার বলেন, মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল এবং মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. বিদেশে কিছু পেলে ১০ শতাংশ আমাকে দিয়েন: আসিফ মাহমুদ সদ্য. সিটি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপির মতবিনিময় সদ্য. আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা ৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. পীরগঞ্জে বিএসএফের গুলিতে প্রাণগেল বাংলাদেশির, লাশের অপেক্ষায় পরিবার সদ্য. নিখোঁজের দুই দিন পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদল নেতার নিথরদেহ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ সদ্য. প্রধানমন্ত্রীর ফেনী সফর আপাতত স্থগিত সদ্য. উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে পাটওয়ারী সদ্য. বিলম্ব হলেও পে-স্কেল কার্যকর ১ জুলাই থেকে, জেনে নিন কোন গ্রেডে কত সদ্য. বিদেশে কিছু পেলে ১০ শতাংশ আমাকে দিয়েন: আসিফ মাহমুদ সদ্য. সিটি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপির মতবিনিময় সদ্য. আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা ৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সদ্য. শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট সদ্য. পীরগঞ্জে বিএসএফের গুলিতে প্রাণগেল বাংলাদেশির, লাশের অপেক্ষায় পরিবার সদ্য. নিখোঁজের দুই দিন পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদল নেতার নিথরদেহ