সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

সদ্য সংবাদ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৪:২৪
ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে না পারার কথা জানিয়ে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শৈলেন্দ্র নাথ বাইন। তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শৈলেন্দ্র নাথ বাইন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

এ কারণে দলীয় কার্যক্রমে নিয়মিত অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন শৈলেন্দ্র নাথ বাইন।

তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণভাবে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার সদ্য. বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণ ও রুপার দাম সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৩২ নেতা কর্মী গ্রেপ্তার