আমীর হামজার বিরুদ্ধে রাজপথে মহিলা দলের ঝাড়ু মিছিল

সদ্য সংবাদ ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৭:০৯
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরে আয়োজিত মিছিলটি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।

মিছিল শেষে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। সেখানে আমীর হামজার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে এ বক্তব্যের প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, কোনো নারী জনপ্রতিনিধিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগের বিষয়ে নিন্দা জানিয়ে মুফতি আমীর হামজার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ ঝাড়ু মিছিলে অংশ নেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ