নাগেশ্বরীতে চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১২:১৭
আনারুল ইসলাম রানা

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের লক্ষে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নাগেশ্বরী থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

পরিদর্শনকালে পুলিশ সুপার চৌকিদারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে চৌকিদারদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকাসহ মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানো। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিজ নিজ এলাকায় নিয়মিত নজরদারি রাখা, বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা। পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় অবহিত করা এবং এলাকায় সংঘটিত বা সংঘটিত হতে পারে এমন যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেওয়া।

পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এবং স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌকিদারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত তথ্যপ্রাপ্তি পুলিশের অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার কার্যক্রমকে আরও কার্যকর করবে।

এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরক্কোর নতুন উদ্যোগ, রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম