ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার

সদ্য সংবাদ ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৬:৩৪
সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। হাজি মনিরুল ইসলাম নামে ওই নেতার বয়স হয়েছিল ৯০ বছর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাজি মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, ২০০২ সালে তিনি চান্দিনা পৌরসভা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।

পেশাগত জীবনে হাজি মনিরুল ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিজীবনে তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক। মৃত্যুকালে তিনি স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বাস কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর, চান্দিনা উপজেলা ও পৌরসভা শাখার নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচার, জড়িত ২০০ পুলিশ! সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. এনসিপির নেত্রীকে দল থেকে অব্যাহতি সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচার, জড়িত ২০০ পুলিশ! সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল জামায়াত নেতার