ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের পাঠদানের জন্য পর্যাপ্ত ও মানসম্মত শ্রেণিকক্ষের প্রয়োজন রয়েছে। নতুন শ্রেণিকক্ষ নির্মাণ হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই দূর হবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। নবীনগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে