মাসদাইর পাকাপুল গলি যেন ময়লার স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগে এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৩:০৩

নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসদাইর পাকাপুল গলির পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক ও ছিনতাইয়ের মতো সমস্যার পাশাপাশি এলাকাটিতে নতুন করে যুক্ত হয়েছে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ। এতে একটি পুকুর ময়লার স্তূপে পরিণত হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতের আঁধারেও বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে ময়লা এনে ওই পুকুরে ফেলা হচ্ছে। এমনকি গভীর রাতে মৃত কুকুর, গরু ও ছাগল ফেলার অভিযোগও রয়েছে। এতে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বৃষ্টির সময় ময়লা থেকে সৃষ্ট পোকামাকড় রাস্তায় উঠে আসায় পরিস্থিতি আরও খারাপ হয় বলে জানান বাসিন্দারা।

পুকুরটির আশপাশে হাজারো মানুষ বসবাস করেন। পাশাপাশি এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক গার্মেন্টস শ্রমিক যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের ময়লা-আবর্জনার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে শিশুরা প্রায়ই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

এলাকাবাসী জানান, সম্প্রতি স্থানীয় বাড়িওয়ালারা একটি সোসাইটি গঠন করে পুকুরের ময়লা পরিষ্কার ও টিনের বেড়া দেওয়ার উদ্যোগ নেন। তবে বিএনপির এক বহিষ্কৃত নেতার বাধার কারণে ওই উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। কাজ বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় সেখানে ময়লা ফেলা শুরু হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।

এ অবস্থায় পশ্চিম মাসদাইর পাকাপুল গলির পরিবেশ রক্ষা, ময়লা অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ময়লা ফেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে এলাকাটিকে বসবাস ও চলাচলের উপযোগী করে তোলা হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি