কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০০:২১
সংগৃহীত

মুরগির বাচ্চার উৎপাদন বাড়িয়ে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি প্রান্তিক খামারিদের সুবিধা নিশ্চিত করতে ঢাকার মিরপুরের কেন্দ্রীয় মুরগি খামারকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উন্নত জাতের মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আকস্মিকভাবে মিরপুরের কেন্দ্রীয় মুরগি খামার পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় খামারের বিভিন্ন শেড, হ্যাচারি, ফিড কারখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় উন্নত জাতের বাচ্চা উৎপাদন, ডিম ও বাচ্চা বিক্রি এবং মুরগির খাবার উৎপাদনসহ খামারের সার্বিক কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খামারের উন্নয়নে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও কার্যকারিতা বাড়িয়ে উৎপাদন সক্ষমতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় খামার থেকে উৎপাদিত মুরগির বাচ্চা সংগ্রহ করে প্রান্তিক খামারিরা তা লালন-পালন ও বাজারজাত করেন। ফলে বাচ্চার উৎপাদন বাড়ানো গেলে এর সুফল সরাসরি প্রান্তিক খামারিদের কাছে পৌঁছাবে। পাশাপাশি দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।

বাজারে মুরগির বাচ্চার সরবরাহ ও দামের অস্থিতিশীলতার বিষয়টিও উঠে আসে পরিদর্শনে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় খামারে উৎপাদন বাড়ানো গেলে বাচ্চার সংকট কমাতে সহায়তা করবে। তাই উন্নত জাতের বাচ্চা উৎপাদনের পাশাপাশি প্রান্তিক খামারিদের মধ্যে সরবরাহ কার্যক্রম আরও জোরদার করতে হবে।

পরিদর্শনকালে খামারের কয়েকটি শেড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি নজরে আসে। এসব শেড দ্রুত সংস্কারের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি এবং উপস্থিতির হারও পর্যবেক্ষণ করেন সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে খামারের উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক আব্দুর রহিম, সহকারী পরিচালক (গোট ফার্মস) ডা. কবির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে, বলছে পুলিশ সদ্য. কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর সদ্য. অপ্রতীম হত্যার ঘটনায় একজন আটক সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯