গোসাইরহাটে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৮:৫৮
সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং পুলিশ-জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতায় হাটুরিয়া কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাগেরপাড়া কাবাডি দল।

শনিবার বিকেলে গোসাইরহাট থানার আয়োজনে ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।

প্রতিযোগিতায় দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলেন ম্যাচ। শেষ পর্যন্ত হাটুরিয়া কাবাডি দলকে পরাজিত করে বিজয়ের শিরোপা অর্জন করে নাগেরপাড়া কাবাডি দল।

আয়োজিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী, ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন