অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৫:৫৪
সংগৃহীত

মাত্র ১৩ বছরের অপ্রতীমের নিথর দেহ উদ্ধারের পর কুমিল্লায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার একমাত্র ছেলের মৃত্যুর রহস্য এখনো পুরোপুরি উদঘাটন হয়নি। তবে তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার নেপথ্যে আইফোন ছিনতাই, কিশোর গ্যাং কিংবা অন্য কোনো কারণ ছিল কি না- সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।

অপ্রতীম হত্যার তদন্তে একসঙ্গে কাজ করছে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য ও আলামত বিশ্লেষণ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপ্রতীমকে ছবি তোলার কথা বলে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে এসেছে। ফুটেজে এক যুবকের সঙ্গে অপ্রতীমকে দেখা গেছে বলে জানা গেছে। ওই ফুটেজসহ আশপাশের এলাকার আরও সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।

অপ্রতীমের পরিবার ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে ‘ম্যাজিক প্যারাডাইস পার্ক’- এর পেছনের একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর অপ্রতীমের সঙ্গে থাকা আইফোনটিও পাওয়া যায়নি। এ কারণে মোবাইলটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে কি না, সেটিও তদন্তের একটি বিষয় হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় পর্যায়ে কোটবাড়ি-সালমানপুর এলাকার কিশোর গ্যাং ও মাদকচক্রের সম্পৃক্ততার নানা আলোচনা থাকলেও এসব অভিযোগ এখনো তদন্তে নিশ্চিত হয়নি। পুলিশ জানিয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

অপ্রতীমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করেছিলেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই সময় বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক সেবনের অভিযোগে কয়েকজন কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার ঘটনা ঘটেছিল। তবে ওই ঘটনার সঙ্গে অপ্রতীম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অপ্রতীম হত্যার ঘটনায় ইতোমধ্যে তুহিন নামে এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। পরে আনাস নামেও আরও একজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশের একাধিক দল তাকে উদ্ধারে কাজ শুরু করে। হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। ঘটনার পেছনে শুধু আইফোন, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

সদর দক্ষিণ থানার ওসি রকিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কয়েকজন পুলিশের হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

এদিকে অপ্রতীম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঘটনার পর নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম বলেন, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন যোগাযোগ রাখছিল। তবে শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তার সঙ্গে থাকা মায়ের আইফোনটিও এখনো উদ্ধার হয়নি।

অপ্রতীম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর পরিবার। এখন তাদের অপেক্ষা- তদন্তের মাধ্যমে অপ্রতীম হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি