নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

যশোর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৬:৪৩
ইমরান হোসেন রাজ

শোর সদর উপজেলার নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

শনিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি জারি করে বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর সংশোধিত বিধানের ৬৪(১) উপ-প্রবিধান অনুযায়ী এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বোর্ডের মনোনয়ন পেয়েছেন মো. ছিদ্দিকুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শেখ আহসান আলী। অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত মাসুদকে রাখা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হবে নির্ধারিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা। প্রক্রিয়া শেষ হওয়ার পর নিয়মিত কমিটির অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র বোর্ডে জমা দিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডহক কমিটির অনুমোদন ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়সীমার মধ্যেই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত