ভাবিকে নিয়ে পালানো এনসিপি নেতার সব পদ স্থগিত

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৬:৫৮

নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি নিজের ভাবিকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিপির চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে রোববার সন্ধ্যায় প্রকাশিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্তে তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্যসচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নিজের ভাবিকে সঙ্গে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে