কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলার অভিযোগ, স্ট্যান্ড রিলিজ উপ-পরিচালক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৪:২৯
আনারুল ইসলাম রানা

কুড়িগ্রামে সার বিতরণকে ঘিরে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির অভিযোগের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের স্বাক্ষর করা গত সোমবারের (২১ সেপ্টেম্বর) আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট দপ্তরে আদেশটির অনুলিপি পৌঁছে।

আদেশ অনুযায়ী, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে তাকে নতুন কর্মস্থল ঝিনাইদহে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না নিলে ২৪ সেপ্টেম্বর দুপুর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করার কথাও আদেশে উল্লেখ করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, তাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে এবং তিনি ইতোমধ্যে দায়িত্ব হস্তান্তর করেছেন।

এদিকে কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন উপপরিচালক হিসেবে আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে পদায়ন করা হয়েছে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুন তার দায়িত্ব অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে বুঝিয়ে দিয়েছেন।

সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের ভোগান্তি ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগের মধ্যেই জেলা কৃষি বিভাগের শীর্ষ এই কর্মকর্তার বদলির সিদ্ধান্ত এলো।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা