বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৭:৪৫
ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে করা মামলায় আল আমিন কাজী (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তিনি উপজেলার পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে পূর্ব বেতকা এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আল আমিন কাজীকে আসামি করা হয়। ঘটনার পর ওই বছরের অক্টোবর মাসে কাউখালী থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আল আমিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম