জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১৯:০৮

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ সরকার কর্তৃক দফায় দফায় অযৌক্তিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বিশেষত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান। একই সঙ্গে প্রশাসনকে বাজার মনিটরিং করার জোর দাবি জানান। শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার বিষয়েও নেতৃবৃন্দ কথা বলেন।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহসভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর ওলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সহসভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, বন্দর থানা সহসভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মাসুম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বী, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী