গজারিয়ায় আবাসিক হোটেলে অভিযান, ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৮:১২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হাঁস পয়েন্ট-সংলগ্ন ‘মর্নিংসান হোটেল’-এর ভেতর থেকে মাদকদ্রব্যসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাটিবন্দ গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মো. কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা থানার উত্তর গল্লাই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মো. মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছিন্নমূল (জঙ্গল সলিমপুর) এলাকার আব্দুর রউফের ছেলে মো. আলম (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মর্নিংসান হোটেলে অভিযান চালান। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

গজারিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ডোপ টেস্ট ও অন্যান্য আইনি পদক্ষেপ শেষে তাঁদের আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ন্যায়বিচার ও মর্যাদার গল্পের সূচনা হোক এখনই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. চাপের কাছে মাথা নত করবে না ইরান: জাতিসংঘে পেজেশকিয়ান সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী