ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৮:০৪
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সংগঠন পুনর্গঠন ও কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রদল। এর অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব হৃদয় হাওলাদারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে কমিটিগুলো বিলুপ্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী অধীনস্থ সব ইউনিয়ন শাখার কমিটি বাতিল করা হয়েছে। এসব ইউনিটে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।

উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করা এবং নতুন নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আগের নেতৃত্বের অভিজ্ঞতার পাশাপাশি নতুনদেরও যুক্ত করা হবে।

নতুন কমিটি গঠনের পর ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা