গরু চুরি ঠেকাতে সিরাজগঞ্জে রাতভর ‘বাঁশকল’ পাহারা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৩:০০
মোঃ আব্দুর রউফ

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলায় রাতের অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়দের সম্পৃক্ত করে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করেছে জেলা পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন প্রবেশপথে বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী ‘বাঁশকল’ চেকপোস্ট। এসব স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও রাতে পাহারায় থাকছেন।

পুলিশ জানিয়েছে, মূলত গরু চুরি ঠেকানোর পাশাপাশি রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের গতিবিধি নজরে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ থানা এলাকার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এসব চেকপোস্টের কার্যক্রম দেখতে মাঠে যান সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। তিনি কয়েকটি চেকপোস্ট ঘুরে দেখেন এবং দায়িত্বে থাকা পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন।

এ সময় রাতের পাহারা কীভাবে পরিচালিত হচ্ছে এবং চেকপোস্টে সন্দেহজনক যানবাহন শনাক্তে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে তথ্য নেন পুলিশ সুপার।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, পুলিশ সুপারের উদ্যোগে বাঁশকল চেকপোস্টগুলো পরিচালনা করা হচ্ছে। রাতে চলাচল করা সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজর রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, জনবল সীমিত হলেও স্থানীয় মানুষের সহযোগিতা পাওয়ায় রাতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হচ্ছে। রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করা হচ্ছে। চুরি বা অন্য কোনো অপরাধের আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের বিভিন্ন থানা এলাকায় অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে বাঁশের ব্যারিকেড বা ‘বাঁশকল’ চেকপোস্ট বসানো হয়েছে। রাতের সময়ে এসব পয়েন্টে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে রাতের চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান