আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় আরএনবি সদস্য গ্রেপ্তার

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪৪:০৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চেক জালিয়াতির মামলায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন অপু। তিনি আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চৌকিতে সিপাহি হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম। এর আগে বুধবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় সিআর-৫০৫/২০২৬ নম্বর মামলা রয়েছে। মামলাটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় করা হয়েছে। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে মামলাটি দায়ের করা হয়। পরে আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আলমগীর হোসেন যে ব্যক্তিকে চেক দিয়েছিলেন, সেই চেকে পর্যাপ্ত টাকা ছিল না। এ ঘটনায় করা মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আলমগীর হোসেনের ঠিকানা আখাউড়া পৌর এলাকার কুমারপাড়া রেলওয়ে কলোনি। তিনি ‘সি-১১৩৮/ই সিপাহি’ হিসেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আখাউড়া চৌকি, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে