রংপুরে অপরাধ দমনে চালু ‘সেভ রংপুর’

র
রংপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২২:২৭

রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ‘সেভ রংপুর’ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সেভ রংপুর’-এর প্রতিষ্ঠাতা আল মামুন। এতে বক্তব্য দেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলাম এবং রংপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারি রাজ।

অনুষ্ঠানে আল মামুন বলেন, রংপুরে মাদক কারবারসহ নানা ধরনের অপরাধ নিয়মিত ঘটছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে অনেক সময় ক্ষমতাধরদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সাধারণ মানুষ অভিযোগ করতে ভয় পান। বিষয়টি বিবেচনায় নিয়ে এমনভাবে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, যাতে পরিচয় গোপন রেখেই আশপাশে সংঘটিত বিভিন্ন অপরাধের বিষয়ে অভিযোগ জানানো যায়।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ‘সেভ রংপুর’ কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের করা অভিযোগ সরাসরি পুলিশ ও প্রশাসনের কাছে পৌঁছাবে। অভিযোগকারীর পরিচয় ও অন্যান্য তথ্য গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম