জুয়ার আসরে অভিযান চালিয়ে কুড়িগ্রামে ১২ জনকে গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৩:৩৮
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রৌমারী থানার ঝগড়ারচর এলাকায় নিয়মিত রাতের টহলের অংশ হিসেবে অভিযান চালানো হয়। সেখান থেকেই জুয়া খেলার সময় ১২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন-হাসেম মিয়া (৫০), মহিউদ্দিন (৫০), বাবুল মিয়া (৪৫), মানিক মিয়া (৪৩), ফরহাদ হোসেন (৪০), পাঞ্জু মিয়া (৩৫), মজিয়ার আলী (৩৩), মঞ্জু মিয়া (৩২), ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), এরশাদুল (২৮), মানিক মিয়া ওরফে ফকির (২৮) ও আনিছুর রহমান (২৭)। তারা সবাই ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির জানান, অভিযানে জুয়ার সরঞ্জামের পাশাপাশি নগদ অর্থ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মামলার পর শুক্রবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা রাসেল কবির বলেন, জুয়া সামাজিকভাবে ক্ষতিকর কর্মকাণ্ড। রৌমারী এলাকায় জুয়ার আসর বসানোর বিষয়ে পুলিশের নজরদারি আগে থেকেই রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি মাসে রৌমারীতে জুয়া খেলার অভিযোগে এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এক অভিযানে ১৪ জনের কাছ থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। মাসের শুরুতে পৃথক আরেক অভিযানে গ্রেপ্তার করা হয়েছিল আরও তিনজনকে।

জুয়ার আসর বন্ধে পুলিশের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রৌমারী থানা পুলিশ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের