সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয়রা জানায়, মোমিনুল ইসলাম পেশায় সিএনজি চালক। সকালে সরিষাকোল বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ বলেন, সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে তাঁদের কাছে খবর আসে সরিষাকোল বাজারে একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মোমিনুল ইসলাম সিএনজির মধ্যে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদ্য সংবাদ/ এআর